সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২১, ১৯:৪৬আপডেট : ২৯ জুলাই ২০২১, ২০:০৩

খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে। একই সঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি পালনে সতর্ক হতে হবে। বৃহস্পতিবার বিকালে অনলাইনে এক আলোচনা সভায় মাওলানা মোহাম্মদ ইসহাক এসব কথা বলেন।

মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলছে। দিনের পর দিন লকডাউন দিয়েও কোন কাজ হচ্ছে না। এরমধ্যে যুক্ত হয়েছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে আইসিইউ সংকট, অক্সিজেন সংকট মারাত্মক আকার ধারণ করেছে। প্রয়োজনীয় প্রস্তুতির অভাব ও অব্যবস্থাপনার কারণে মানুষ যথাযথ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরকারকে যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

মোহাম্মদ ইসহাক বলেন, লকডাউনে ক্ষতিগ্রস্ত সীমিত আয়ের মানুষের জন্য সরকারের পক্ষ থেকে দীর্ঘমেয়াদি খাদ্য সহায়তা কর্মসূচি চালু করতে হবে। সমাজের সামর্থ্যবানদেরও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভার্চুয়াল বৈঠকে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দাবি জানানো হয়। বৈঠকে ক্রমবর্ধমান করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য ও করোনায় মৃত্যুবরণকারীদের মাগফিরাত কামনা করে আক্রান্তদের আশু আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

/সিএ/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম