নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য করপোরেশনের সাথে ঢাবির সমঝোতা চুক্তি

ঢাবি প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ১১:৫৫আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১১:৫৫

বাংলাদেশের হোম ডেকোরেশন এবং হোম টেক্সটাইল (এইচডিএইচটি) খাত এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমইএ) প্রতিযোগিতামূলক রফতানি ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন করপোরেশন মন্ত্রণালয়ের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২ আগস্ট)  ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং সেন্টার ফর দ্যা প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ অব দ্যা নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সির (সিবিআই) ব্যবস্থাপনা পরিচালক মিসেস পলিন ডল এক ভার্চুয়াল অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

ঢাবি গণসংযোগ দফতরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, "ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, কারুশিল্প বিভাগের চেয়ারপারসন ফারহানা ফেরদৌসী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

"এই সমঝোতা স্মারকের আওতায় নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন করপোরেশন মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইচডিএইচটি এবং এসএমই বিষয়ক পোস্ট-গ্র্যাজুয়েট কোর্স চালুর ক্ষেত্রে সহযোগিতা প্রদান করবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক এবং শিক্ষার্থীদের এ বিষয়ে প্রশিক্ষিত ও দক্ষ করার ক্ষেত্রে দেশটি কারিগরি সহযোগিতা প্রদান করবে।"

/এমএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে