মানিকগঞ্জে গড়পাড়া ইমাম বাড়িতে তাজিয়া মিছিলের পরিবর্তে ত্রাণ বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২১, ২১:৪০আপডেট : ২০ আগস্ট ২০২১, ২১:৪০

করোনার কারণে ‘শতবছরের পুরনো’ মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে এবছর আশুরা উপলক্ষ্যে তাজিয়া মিছিল বের হয়নি। এর পরিবর্তে এবার ত্রাণ বিতরণ ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২০ আগস্ট) সকাল ১০টায় ইমামবাড়িতে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। পরে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বেলা ১২টায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন।

আয়োজকরা বলছেন, স্মরণাতীতকাল থেকেই এখানে আশুরা উপলক্ষ্যে ১০ দিনব্যাপী ব্যাপক আয়োজন হয়। ইমাম বাড়ি থেকে বিরাট শোক মিছিল বের হয়ে মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ করে। সেই সঙ্গে ৬১ হিজরিতে কারবালার প্রান্তরে সংঘটিত যুদ্ধের স্মৃতিচারণ করা হয়। এবার কিছুই হয়নি। এখানে মানিকগঞ্জ ছাড়াও ঢাকা, রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, ঈশ্বরদী, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলার ‘কাসেদের দল’ কারবালার বেদনা বিধুর ঘটনা প্রচার করে। এবার করোনার কারণে সেসব দলও বের হয়নি।

তবে ইমাম বাড়ির প্রতিনিধিদের অনুমতি নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ছোট আকারের একটি দল আশুরার বার্তা পৌঁছে দিয়েছে। অল্পসংখ্যক লোক ১০ দিন ইমাম বাড়িতে মিলাদ, ফাতেহা পাঠ, জিয়ারত ও নেওয়াজে অংশ নিয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান