পুলিশ পরিদর্শক সোহেলকে দেশে ফিরিয়ে আনা কষ্টকর হবে না: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩২

পুলিশ পরিদর্শক সোহেল রানা অবৈধ পথে ভারত গিয়েছেন তা স্পষ্ট। তার বিরুদ্ধে দুদেশেই মামলা থাকায় তাকে ফিরিয়ে আনা কষ্টকর হবে না বলে জানিয়েছেন আইজিপি বেনজীর আহমেদ।

রবিবার (৫ সেপ্টেম্বর) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারতের সাথে আমাদের এগ্রিমেন্ট রয়েছে‌। দেশেও সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। আসামি হিসেবে তাকে ফেরত আনা যাবে বলে আমি মনে করি। আমরা এ প্রক্রিয়া শুরু করছি।

তিনি কিভাবে দেশ ত্যাগ করলেন, এতে কারও গাফিলতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে কথা হয়েছে। এ বিষয়টি তদন্ত চলছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

তিনি বলেন, সরকারি চাকরিবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম