গণটিকার দ্বিতীয় ডোজে হুড়োহুড়ি কম, বৃষ্টিতে ভোগান্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২১, ১২:৩২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১২:৩২

সারাদেশে গণটিকা কর্মসূচির দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে। রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১২৯টি কেন্দ্রে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ড ও উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ড রয়েছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকাল পর্যন্ত। প্রতিদিন প্রতিটি কেন্দ্রে ৭০০ জনকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দুই সিটি করপোরেশন।

রাজধানীর বিভিন্ন এলাকার টিকাকেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, গণটিকা কর্মসূচির দ্বিতীয় ডোজ দেওয়ার প্রথম দিনে প্রথম ডোজ দেওয়ার সময়ে তুলনায় হুড়োহুড়ি অনেকটাই কম। তবে সকালে বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়া কেন্দ্রের বাইরে সারিতে দাঁড়ানো টিকা প্রত্যাশীরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। আবার প্রথম দিন বিবেচনায় অনেকে টিকা নিতেও আসেননি।

সকালে খিলগাঁও তিলপাপাড়া নগর মাতৃসদন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানে খুব একটা মানুষের ভিড় নেই। কেন্দ্রে আসা মাত্রই তারা টিকা নিতে পারছেন। কেন্দ্রে দায়িত্বরত স্বেচ্ছাসেবক রায়হান উদ্দিন বলেন, প্রথম ডোজে সময় যে রকম মানুষের ভিড় দেখা গেছে, এখন সেরকম নেই। কারণ এখন শুধু যারা প্রথম ডোজ পেয়েছেন তারাই আসছেন। আসা মাত্রই আমরা তাদের টিকা দিয়ে দিচ্ছি।

এর আগে গতকাল সোমবার দুই সিটি করপোরেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন প্রতিটি কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজের ৭০০ জন টিকা প্রত্যাশীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ৮ ও ৯ আগস্টে প্রথম ডোজ টিকা গ্রহণকারী ব্যক্তিরা আজ ৭ সেপ্টেম্বর, ৯ ও ১০ আগস্টে টিকা গ্রহণকারী আগামীকাল ৮ সেপ্টেম্বর এবং ১১ ও ১২ আগস্টে টিকা গ্রহণকারী ব্যক্তিরা আগামী ৯ সেপ্টেম্বর কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করতে পারবেন।

  গণটিকার দ্বিতীয় ডোজে হুড়োহুড়ি কম, বৃষ্টিতে ভোগান্তি

দক্ষিণ সিটি জানিয়েছে প্রথম ডোজের গণটিকা কর্মসূচিতে ডিএসসিসির প্রতিটি কেন্দ্র থেকে সাড়ে ৩০০ টিকা প্রদান করার লক্ষ্যমাত্রা ছিল। সে সময় ছয় দিনব্যাপী কর্মসূচিতে করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্র থেকে মোট ১ লাখ ৫৭ হাজার ১৩৩ জন মানুষ প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন।

অপরদিকে ডিএনসিসির নির্ধারিত ৫৪টি টিকা কেন্দ্রে গত ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত একযোগে পরিচালিত গণটিকার আওতায় ১ লাখ ১৩ হাজার ৪০০ জনকে করোনা প্রথম ডোজ প্রদান করা হয়েছিল।

/এসএস/ইউএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম