খালেদা জিয়ার মুক্তির আবেদন আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৪

খালেদা জিয়ার মুক্তির আবেদনপত্রে মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। তবে আইন মন্ত্রণালয় কী মতামত দিয়েছে, তা জানা যায়নি। 

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে আইনমন্ত্রীর দফতর থেকে এ সংক্রান্ত ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপরে বাকিটা নির্ভর করছে। আইনমন্ত্রী আনিসুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর আবেদন করা হয়েছিল। পরবর্তীতে আইনগত মতামত জানতে চেয়ে আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  

এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি আমার কাছে এসেছিল। আমি তাতে মতামত দিয়ে মঙ্গলবার বেলা তিনটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছি। এটি এখন চূড়ান্ত মতামতের জন্য প্রধানমন্ত্রীর দফতরে যাবে। এরপরই বিষয়টি চূড়ান্ত হবে—খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন কী যাবেন না।’ এর আগে কিছু বলা ঠিক হবে না বলেও জানান তিনি।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’
ফেনী পৌর যুবদলের সভাপতি-সম্পাদককে বহিষ্কার, জেলা কমিটি স্থগিত
জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম