ফাইজার-মডার্নার টিকা না পাওয়ায় প্রবাসীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৪

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ফাইজার-মডার্নার টিকার দাবিতে বিক্ষোভ করছেন প্রবাসীরা। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে টিকার দাবিতে তারা স্লোগান দিতে থাকেন। এ সময় প্রবাসীরা হাসপাতালের সামনের সড়কও অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেন। 

বিক্ষোভরত প্রবাসীরা জানান, টিকার এসএমএস পাওয়ার পর তারা সেখানে টিকা নিতে আসেন। কিন্তু সেখানে ফাইজার কিংবা মডার্নার টিকা না থাকায় সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে। এই টিকা নিলে সৌদি আরবে প্রবেশ করা যাবে না। এদিকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এখন আমরা কী করবো? আমরা অনেক টাকা খরচ করে টিকার জন্য গ্রাম থেকে এসেছি।

তারা টিকা কবে পাবেন- সে বিষয়ে কথা বলতে বিক্ষোভকারীদের পক্ষ থেকে পাঁচ জন ও পুলিশ কর্মকর্তারা হাসপাতালের পরিচালকের সঙ্গে এক ঘণ্টা আলোচনা করেন। এরপরও প্রবাসীরা তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান প্রবাসীদের জানান, এই মুহূর্তে তাদের কাছে ফাইজার ও মডার্নার টিকা নেই। তাই এখন সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে। 

টিকার সরবরাহ না থাকলে আমরা আপনাদের কীভাবে দেবো- প্রবাসীদের পাল্টা এমন প্রশ্ন করে তিনি বলেন, আপনারা কেউ সিনোফার্মের টিকা নিলে এখনই দিতে পারবো। আমাদের কাছে শুধু দ্বিতীয় ডোজের জন্য মডার্নার টিকা আছে।

/এসও/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের