মুফতি কাজী ইব্রাহিমের মুক্তির দাবিতে মানববন্ধন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩১

মুফতি কাজী ইব্রাহিমের মুক্তির দাবিতে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। ‘সর্বস্তরের তাওহিদি জনতা’র  ব্যানারে  মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন থেকে বলা হয়, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। তবে কেন তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো? আমরা জানি না তিনি কোথায়। এইভাবে আলেমদের উঠিয়ে নিয়ে যাওয়া কোনও ভালো লক্ষণ নয়। তিনি যদি আইনের চোখে অপরাধী হয়ে থাকেন তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। একইভাবে রাতের অন্ধকারে নিয়ে যাওয়া কেন?

মানববন্ধন থেকে মুফতি কাজী ইব্রাহিমকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

সম্প্রতি ওয়াজ মাহফিল, ইউটিউব চ্যানেল, ফেসবুক আইডি ও পেজে তিনি নানা ধরনের বক্তব্য, তত্ত্ব ও সূত্র দিয়ে আলোচিত-সমালোচিত হন বিতর্কিত ধর্মীয় বক্তা মুফতি কাজী ইব্রাহীম। তার বক্তব্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আলোচনা-সমালোচনার মধ্যে সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের