‘সাম্প্রদায়িক হামলার দায় আওয়ামী লীগকে নিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২১, ২১:০৩আপডেট : ২০ অক্টোবর ২০২১, ২১:০৩

‘গত কয়েক বছরে সকল সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে রাষ্ট্রের পরোক্ষ মদতে। একইসঙ্গে সাম্প্রদায়িক গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দেওয়ার রাজনৈতিক সংস্কৃতিও প্রতিষ্ঠিত করেছে রাষ্ট্র ব্যবস্থা। তাই সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার দায় আওয়ামী লীগকেই নিতে হবে।’ বুধবার সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ ও মশাল মিছিল কর্মসূচিতে বক্তরা এসব কথা বলেন। বৃহস্পতিবারও চলবে এ কর্মসূচি।

সমাবেশ থেকে দাবি জানানো হয়, ‘হামলার ঘটনা তদন্তে গণতদন্ত কমিটি গঠন করতে হবে। নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণ করতে হবে। ইউনিয়ন পর্যায়ে সাংষ্কৃতিক কেন্দ্র করতে হবে।’

অনুষ্ঠানে এস এম আকাশ বলেন, ‘যেদিন রাষ্ট্রধর্ম ইসলাম করা হলো, সেদিন থেকে মুক্তিযুদ্ধের ধর্ম নিরপেক্ষতার নীতি আর থাকলো না। রাষ্ট্রধর্ম যদি ইসলাম করেন, আবার ধর্ম-নিরপেক্ষতার কথা বলেন, দুটো একসঙ্গে কোনও দিন যাবে না। এটা পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায় এটাকে নিজেদের দেশ মনে করবে না।’

এস এম আকাশ আরও বলেন, মানুষের মধ্যে অন্য ধর্মের প্রতি ঘৃণা দূর করতে না পারেন, সাম্প্রদায়িকতা দূর করতে পারবেন না। এটা শিক্ষা দিয়ে দূর করতে হবে।  

অনুষ্ঠানে ইমরান এইচ সরকার বলেন, ‘আমরা দেখেছি, চেষ্টা করা হতো উৎসবগুলো কীভাবে নির্বিঘ্ন করা যায়। এখন ঘোষণা দিয়ে হামলা করা হচ্ছে। তাদের ঠেকানোর কেউ নেই। সরকার নেই, রাষ্ট্র নেই, প্রশাসন নেই। কারও কোনও কর্মকাণ্ড চোখে পড়েনি। আবার অনেক ঘটনায় দেখি ফেসবুকে সামান্য মন্তব্য করলে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হচ্ছে।’

অবিলম্বে বিশেষ ট্রাইবুানাল করে সাম্প্রদায়িক হামলার বিচারের দাবি জানান ইমরান এইচ সরকার।

/সিএ/এফএ/ 
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম