মুগদা হাসপাতালের ঠিকাদারের বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগের প্রতিবাদ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ অক্টোবর ২০২১, ১৮:২৮আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৮:২৯

রাজধানীর মুগদা হাসপাতালের ঠিকাদার গোলাম কিবরিয়া খান রাজার বিরুদ্ধে এক নারী কর্মীর বেতনের টাকা আত্মসাৎ ও শারীরিক নির্যাতনের অভিযোগ মিথ্যা দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছে হাসপাতালটির আউটসোর্সিং কর্মীদের আরেকটি অংশ। তাদের পাল্টা অভিযোগ, মুগদা হাসপাতালের সাবেক ঠিকাদার মুগদা ৬ নং ওয়ার্ড কাউন্সিলর বি এম সিরাজুল ইসলাম ওই নারীকে দিয়ে এ ধরনের মিথ্যা অভিযোগ করিয়েছেন। তবে এ ধরনে অভিযোগ নাকচ করেছেন কাউন্সিলর সিরাজুল ইসলাম।

রবিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটসোর্সিং ‘কর্মীদের পক্ষে’ লিখিত বক্তব্য পাঠ করেন মুগদা হাসপাতালের ওয়ার্ড বয় ফয়সাল আহমেদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নুরুন্নাহার নামক এক আউটসোর্সিং কর্মী উদ্দেশ্যমূলকভাবে কিছুদিন আগে প্রেসক্লাবের সামনে গোলাম কিবরিয়া খান রাজার বিরুদ্ধে ১৫ মাসের বেতন আত্মসাৎসহ সন্তান নষ্ট করার অভিযোগ আনেন; যা মিথ্যা এবং বানোয়াট।

তিনি বলেন, সরকারিভাবে নির্বাচিত ঠিকাদার কর্তৃক ২০১৯ সালে জুলাইয়ে আমরা মোট ১৩৯ জন নিয়োগপ্রাপ্ত হই। আমাদের এই নিয়োগের মেয়াদ ছিল ২০২০ সালের জুন পর্যন্ত। এটি চলমান প্রক্রিয়া হিসেবে নতুন দরপত্রের মাধ্যমে চাকরি ২০২১ সাল পর্যন্ত বহাল থাকার কথা ছিল। কিন্তু করোনাকালীন দুর্যোগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ নতুন দরপত্র আহ্বান করতে পারেনি।

সেসময় নিজেরা উদ্যোগী হয়েই হাসপাতালের পরিচালকের কাছে অনুরোধ করে সময় বাড়িয়ে নেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা করোনা রোগীদের সেবা করার মানবিক বিষয়টি বিবেচনার পাশাপাশি দরপত্রের মাধ্যমে আবার নিয়োগ হলে যেন অগ্রাধিকার পাই- সেজন্য আমরা হাসপাতালের পরিচালকের নিকট অনুরোধ করি, যাতে বিনা বেতনে হলেও আমরা দায়িত্বে বহাল থাকতে পারি। পরবর্তীতে দরপত্রের অনুমোদনটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আনা সম্ভব না হলে, আমরা ১২ মাসের স্বেচ্ছায় প্রণোদিত সেবার বিনিময়ে কোনও বেতন পাইনি। এই স্বচ্ছ বিষয়টি নুরুন্নাহার অন্য খাতে প্রভাবিত করার চেষ্টা করেছেন। 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মুগদা হাসপাতালের সাবেক ঠিকাদার মুগদা ৬ নং ওয়ার্ড কাউন্সিলর বি এম সিরাজুল ইসলাম তার সহযোগী নুরুন্নাহারকে দিয়ে এ ধরনের মিথ্যা অভিযোগ করিয়েছেন। 

এ বিষয়ে বি এম সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, আমি ৫ বছর আগেই হাসপাতালের যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। একজন কাউন্সিলর হিসেবে আমার দায়িত্ব এলাকায় কেউ কোনও সমস্যায় পড়লে তার প্রতি মৌন সমর্থন জানানো। কাউকে চাকরি থেকে বের করে দেওয়ার পূর্বে তার যাবতীয় বকেয়া বেতন পরিশোধ করা অবশ্যক। গোলাম কিবরিয়া খান রাজা আউটসোর্সিংয়ের কর্মীদের চাকরির অগ্রাধিকার দেওয়ার ভরসা দিয়ে আগের বেতন দেয়নি বরং নতুনভাবে কর্মী নিবন্ধন করেছেন। এ বিষয়ে নুরন্নাহার প্রতিবাদ করলে এবং নিজের বেতন চাইলে তাকে মারধরও করা হয়। 

তিনি অভিযোগ করেন, মুগদা এলাকাতে আমরা যারা পুরানো আওয়ামী লীগ কর্মী আছি, তাদের বাতিলের ষড়যন্ত্র করা হচ্ছে। তাই তারা এসব মিথ্যা অভিযোগ করছে।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম