বাস ভাড়া পুনর্নির্ধারণের বৈঠক চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২১, ১১:৫২ আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১২:৫১

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটে অচল দেশের পরিবহন ব্যবস্থা। সাধারণ মানুষের ভোগান্তি চরমে। এই অচলাবস্থা কাটাতে ধর্মঘটের তৃতীয় দিনে পরিবহন মালিক-শ্রমিকদের দাবি অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণের জন্য বৈঠক শুরু হয়েছে।

রবিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার পর রাজধানীর মহাখালীতে বিআরটিএ ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এতে অংশ নিয়েছেন পরিবহন মালিক সংগঠনের নেতাকর্মীরা।

বিআরটিএ কর্মকর্তারা বলছেন, বৈঠকের পর নতুন ভাড়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত এলে এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা হবে ‌‌।

বৈঠকে অংশ নেওয়া মালিকরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে। নতুন করে ভাড়া নির্ধারণ করা না হলে মালিকদের অনেক সমস্যায় পড়তে হবে। বৈঠকে আমাদের দাবি থাকবে ভাড়া পুনর্নির্ধারণের। আমরা এ বিষয় নিয়ে বৈঠকে অংশ নেবো এবং বিভিন্ন দিক নিয়ে বিআরটিএ-কে অবহিত করবো।

এর আগে গতকাল শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে বৈঠক করে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিকরা। তবে বৈঠক থেকে বেরিয়ে দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

গতকাল দুপুরেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, বিআরটিএ’র পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠকে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত থাকবেন। বৈঠকে সবার সঙ্গে আলাপ করে জনগণের ওপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত থাকবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
নারীদের যাতায়াতে আসছে আরও ১০০ পিংক বাস
চার্ট আসার আগেই বাড়ানো হয়েছে বাস ভাড়া, যাত্রী-স্টাফ বাগবিতণ্ডা
সর্বনিম্ন ভাড়া ১০ টাকা
সর্বশেষ খবর
৪৯তম বিসিএসে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
৪৯তম বিসিএসে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
এল নিনোর ছোবলে বাংলাদেশে ৬ শতাধিক মৃত্যুর শঙ্কা: বিশেষজ্ঞরা যা বলছেন
এল নিনোর ছোবলে বাংলাদেশে ৬ শতাধিক মৃত্যুর শঙ্কা: বিশেষজ্ঞরা যা বলছেন
এশিয়ান গেমস: বৃষ্টিতে ফাইনাল বাতিল হলে দুই দলই পাবে সোনা!
এশিয়ান গেমস: বৃষ্টিতে ফাইনাল বাতিল হলে দুই দলই পাবে সোনা!
চার দশকের ইমেজ ভেঙে নতুন রূপে টম ক্রুজ, মুক্তি পাচ্ছে ‘ডিগার’
চার দশকের ইমেজ ভেঙে নতুন রূপে টম ক্রুজ, মুক্তি পাচ্ছে ‘ডিগার’
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা