চার্ট আসার আগেই বাড়ানো হয়েছে বাস ভাড়া, যাত্রী-স্টাফ বাগবিতণ্ডা

ইমরান আলী
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০১

জ্বালানি তেলের দাম বাড়ার পর রাজধানীর অধিকাংশ গণপরিবহন এখনও নতুন ভাড়ার চার্ট দেয়নি। তারা শুরু থেকে শেষের স্টপেজে ভাড়া আগের থেকে ৫ থেকে ১০ টাকা বেশি নিচ্ছেন। কিছু পরিবহনে দূরত্ব বিবেচেনায় শুরু থেকে শেষের স্টেপেজে ৩০ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। অতিরিক্ত এই ভাড়া আদায় নিয়ে কোনও কোনও বাসে যাত্রীর সঙ্গে সুপারভাইজারের চলছে বাগবিতণ্ডা।  

সরেজমিনে রাজধানীর বিভিন্ন রুটের পরিবহন-সংশ্লিষ্ট কর্মী ও যাত্রীদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে ধানমন্ডিগামী রমজান পরিবহনের বাসের চালক সালাউদ্দিন। রামপুরা ব্রিজের নিচে বিটিভির কাছে যাত্রী নেওয়ার অপেক্ষায় ছিলেন। এ সময় কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘ডেমরা থেকে ধানমন্ডির ভাড়া আগে ৬০ টাকা ছিল। এখনও কোম্পানি তাদের নতুন ভাড়ার চার্ট দেয়নি। কিন্তু মৌখিকভাবে বলেছেন ৬৫ টাকা নিতে। আর মাঝখানের স্টপেজগুলোর জন্য পূর্বের ভাড়াই নিতে বলেছেন। যারা ডাইরেক্ট ধানমন্ডির যাত্রী, তারা অতিরিক্ত ৫ টাকা ভাড়া দিতে চাচ্ছেন না। চার্টের কথা বলছেন। চার্ট এলে এ রুটের ভাড়া ১৫ টাকা বাড়বে। সঙ্গে মাঝখানের স্টপেজগুলোর ভাড়াও বাড়বে। আমরা যাত্রীদের বোঝানোর চেষ্টা করছি, তারা বুঝতে চান না।’ 
 
তিনি বলেন, ‘তেলের দাম দু’দফায় বাড়লো। প্রথম দফায় বাড়লো। এখন আবারও ২০ টাকা বেড়েছে। সবমিলিয়ে লিটারে ৩৫ টাকা বেশি। এখন ৫ টাকাও যদি যাত্রীরা দিতে না চান আমরা কী করবো?’

এই চালক আরও বলেন, ‘এই যাত্রীদের মধ্যে ছাত্র, পুলিশ ও প্রতিবন্ধীও আছে। পুলিশ তো ভাড়াই দেয় না। আর প্রতিবন্ধী ও ছাত্ররা হাফ ভাড়া দেয়। তাহলে তেলের দাম বাড়ার পর আমরা ভাড়া না বাড়ালে চলবো কী করে?’

রাইদা পরিবহনের স্টাফ আশরাফুল ইসলাম বলেন, ‘উত্তরা দিয়াবাড়ি থেকে পোস্তগোলা রুটে আগে ভাড়া ছিল ৭০ টাকা। বর্তমানে ১০০ টাকা করা হয়েছে। কেন এত বেশি ভাড়া জানতে চাইলে তিনি বলেন, ‘এটি ডিরেক্ট চলে। নির্দিষ্ট স্টপেজ ছাড়া দাঁড়ায় না। অর্থাৎ লোকালের মতো চলে না। এ কারণে ভাড়া বেশি।’

জানা যায়, পোস্তগোলার আগে তাদের নির্দিষ্ট স্টপেজে নামলে আগের চেয়ে কোথাও ৫ টাকা আবার কোথাও ১০ টাকা বেশি নেওয়া হচ্ছে। এ নিয়েও যাত্রী সুপারভাইজারের মধ্যে বাগবিতণ্ডা হচ্ছে।

গুলিস্তান থেকে উত্তরা-আব্দুল্লাহপুরগামী ভিক্টর পরিবহনের কর্মী সেলিম বলেন, ‘পূর্বে ভাড়া ছিল ৬০ টাকা।এখন ৬৫ টাকা নিচ্ছি। তবে চার্ট আসলে ভাড়া আরও বেশি হবে।’

ডেমরা থেকে গামবতলীগামী অছিম পরিবহনের কর্মী সোহেল বলেন, ‘বর্তমানে গাবতলী থেকে ডেমরা ৭০ টাকা নেওয়া হচ্ছে। আগে ছিল ৬৫ টাকা। তবে আমরা চার্টের জন্য অপেক্ষা করছি।’

মদনপুর থেকে উত্তরাগামী আসমানী পরিবহনের কর্মী আকতার হোসেন বলেন, ‘আমরা এখনও ভাড়া বাড়ায়নি। চার্ট আসুক, তারপর সেভাবে নেবো। এখন মদনপুর থেকে উত্তরা ৮০ টাকা ভাড়া। আমরা সেটাই নিচ্ছি।’

ভাড়া না বাড়ানোর কথা জানালেন আলিফ পরিবহনের কর্মী আসাদ। তিনি বলেন, ‘মালিক সমিতি থেকে এখনও আমাদের চার্ট দেয়নি। এ পরিবহনটি ডেমরা থেকে গুলশান-১ হয়ে শেরেবাংলানগর থেকে শ্যামলী পর্যন্ত চলাচল করে।’

উত্তরা থেকে সাইনবোর্ড রুটে চলাচলকারী এসি বাস ইকবাল পরিবহন। পূর্বে ১৮০ টাকা ভাড়া হলেও এখন ২০০ টাকা নিচ্ছে।

এদিকে গুলিস্তান থেকে সাভার, মিরপুরে চলাচলকারী সাভার পরিবহন, শিকড় ও ওয়েলকামসহ বিভিন্ন পরিবহনের বাস এখনও নির্দিষ্টহারে ভাড়া বাড়ায়নি। তারা এখন তাদের পরিবহনের নতুন ভাড়ার চার্ট দেননি। এ কারণে পূর্বের ভাড়ায় আছে।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, নতুন ভাড়ার চার্ট মালিক সমিতি, বিআরটিএ ও পুলিশ থেকে অনুমোদিত হয়ে এলে তারপর সেটি বাসে টানানো হবে। সেই অনুপাতে ভাড়াও নেওয়া হবে। তার আগ পর্যন্ত এভাবে চলতে থাকবে।

তারা বলছেন, কোথাও কোথাও হয়তো ৫-১০ টাকা ভাড়া বাড়ানো হয়েছে, সেটি নিয়ে যাত্রীর সঙ্গে কথাকাটাকাটিও হচ্ছে। তবে চার্ট আসলে সেটি প্রত্যেক যাত্রীকেই মানতে হবে।

যা বলছেন রাইড শেয়ারিংয়ের চালকরা 

কথা হয় রাইড শেয়ার করা বাইকার আব্দুল্লাহর সঙ্গে। তিনি জানান, তাদের নির্দিষ্ট কোনও কর্তৃপক্ষ নেই, যে ভাড়া নির্ধারণ করবে। তবে আগে যেখানে যা ভাড়া নেওয়া হতো তার চাইতে সর্বোচ্চ ৫০ টাকা বেশি নিচ্ছেন। দরদাম করে ৩০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। 

তিনি বলেন, ‘আগে যেমন বনশ্রী থেকে গুলশান ২০০ থেকে ২২০ কিংবা ২৫০ টাকা নেওয়া হতো। এখন ৩০০ বা ২৮০ টাকায় যাচ্ছি। এছাড়া উত্তরা, কাওরান বাজার, ধানমন্ডি, মতিঝিলসহ সব জায়গায় ভাড়া সর্বনিম্ন ৩০ টাকা বাড়তি নেওয়া হচ্ছে।’ 

খোঁজ নিয়ে জানা যায়, মিরপুর, বাড্ডা, রামপুরা, উত্তরা, মোহাম্মদপুর সব জায়গারই বাইকারা প্রায় একই রকম ভাড়া নিচ্ছেন।

অ্যাপভিত্তিক প্রাইভেটকার চালক সানাউল্লাহ বলেন, ‘অ্যাপেও বাড়তি ভাড়া আসা শুরু হয়েছে। আগে যেখানে ৩৫০ আসতো, সেখানে এখন ৪০০ কিংবা ৫০০ টাকার মতো আসছে। উবার প্রিমিয়ারে অন্তর্ভুক্ত তার গাড়ি। সেই হিসাবে যেভাবে ভাড়া আসছে, তা আগের চেয়ে ৫০ থেকে ১০০, আবার বিজি আওয়ারে ২০০ টাকা পর্যন্ত বেশি ভাড়া আসছে।’

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর দেশে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ায় সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল। 

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

/আইএএম/
সম্পর্কিত
ঢাকা দক্ষিণ সিটিতে ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান
মোবাইল আসক্তি নিয়ে বকা, অভিমানে ঘর ছাড়ে অষ্টম শ্রেণির ছাত্রী: অবশেষে উদ্ধার
তেলের ধাক্কায় ট্রাক ভাড়া বেড়েছে ১০ হাজার টাকা পর্যন্ত, চাল-পেঁয়াজে কত
সর্বশেষ খবর
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
কাউন্সিলর একরাম হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো
কাউন্সিলর একরাম হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো
আসিয়ান কাপে এক-দুটি ম্যাচ জিততে চান বাংলাদেশ অধিনায়ক
আসিয়ান কাপে এক-দুটি ম্যাচ জিততে চান বাংলাদেশ অধিনায়ক
স্কুলের আশপাশে যে খাবার বিক্রি বন্ধ করলো ভারত
স্কুলের আশপাশে যে খাবার বিক্রি বন্ধ করলো ভারত
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়