দূরপাল্লায় ৫৮, ঢাকা-চট্টগ্রামে ৮০ পয়সা ভাড়া বাড়াতে চায় বিআরটিএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২১, ১৫:১৬ আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৭:১৯

আন্তজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী ডিজেল চালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া (ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম মহানগর ছাড়া) প্রতি কিলোমিটার ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া প্রতি কিলোমিটার যথাক্রমে ১ টাকা ৭০ পয়সা ও ১ টাকা ৬০ পয়সার পরিবর্তে ২ টাকা ৪০ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

রবিবার (৭ নভেম্বর) বাস ভাড়া পুনর্নির্ধারণে শুরু হওয়া বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে সকাল সাড়ে ১১টার পর রাজধানীর মহাখালীতে বিআরটিএ ভবনে এ বৈঠক শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৩টা) প্রস্তাবিত ভাড়া নিয়ে আলোচনা চলছে। বৈঠকে সভাপতিত্ব করছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এতে অংশ নিয়েছেন পরিবহন মালিক সংগঠনের নেতাকর্মীরা।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া বাড়ানোর দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটে অচল দেশের পরিবহন ব্যবস্থা। সাধারণ মানুষের ভোগান্তি চরমে। এই অচলাবস্থা কাটাতে ধর্মঘটের তৃতীয় দিনে পরিবহন মালিক-শ্রমিকদের দাবি অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণের জন্য বৈঠক শুরু হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে মালিক সংগঠনের সঙ্গে আলোচনা চলছে। মালিক সংগঠনের নেতাকর্মীরা বেশ কিছু বিষয় বিআরটিএ’র কাছে তুলে ধরেছেন। আলোচনার পরিপ্রেক্ষিতে কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

আরও পড়ুন: 
বাস ভাড়া পুনর্নির্ধারণের বৈঠক চলছে 
ছয়-সাত বছর ধরে বাস ভাড়া বাড়েনি, আবেদনে বলেছে মালিকপক্ষ

/আরটি/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
নারীদের যাতায়াতে আসছে আরও ১০০ পিংক বাস
চার্ট আসার আগেই বাড়ানো হয়েছে বাস ভাড়া, যাত্রী-স্টাফ বাগবিতণ্ডা
সর্বনিম্ন ভাড়া ১০ টাকা
সর্বশেষ খবর
ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত
ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত
ড্যাফোডিলে দুদিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’
ড্যাফোডিলে দুদিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’
আজ কোথাও ভারী বৃষ্টি, কোথাও গরম: এক জেলায় বইছে তাপপ্রবাহ
আজ কোথাও ভারী বৃষ্টি, কোথাও গরম: এক জেলায় বইছে তাপপ্রবাহ
বিশ্ব প্রবীণ দিবস আজ, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান
বিশ্ব প্রবীণ দিবস আজ, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা