বাস ভাড়া বাড়ানোর প্রস্তাবনা

দূরপাল্লায় ১ টাকা ৮০ পয়সা, মহানগরে ২ টাকা ১৫ পয়সা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২১, ১৭:১১ আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮:২৩

দূরপাল্লার বাসভাড়া কিলোমিটার প্রতি এক টাকা ৮০ পয়সা, রাজধানী ও চট্টগ্রাম মহানগরের ভিতরে দুই টাকা ১৫ পয়সা নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ হিসেবে নতুন বাস ভাড়া দূরপাল্লায় বাড়ছে ২৭ শতাংশ, মহানগরে বাড়ছে ২৬ শতাংশ।

বিআরটিএ’র সঙ্গে পরিবহন মালিক সংগঠনের চলা প্রায় সাত ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নতুন ভাড়া নির্ধারণের বিষয়টি জানানো হয়।

রবিবার (৭ নভেম্বর) বিকালে মহাখালীর বিআরটিএ ভবনে বৈঠক শেষে নতুন ভাড়া নির্ধারণের বিষয়টি জানান বিআরটিএ'র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

তিনি বলেন, দূরপাল্লার বাসের ক্ষেত্রে নতুন ভাড়া নির্ধারিত হয়েছে কিলোমিটার প্রতি এক টাকা ৮০ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্যে কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই টাকা ১৫ পয়সা। এর আগে, দূরপাল্লার বাসের কিলোমিটারপ্রতি ভাড়া ছিল এক টাকা ৪২ পয়সা, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ছিল এক টাকা ৬০ পয়সা। তবে এই বর্ধিত দাম সিএনজিচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

আজই বিআরটিএ থেকে দাম নির্ধারণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন সাপেক্ষে আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে। প্রজ্ঞাপনের প্রেক্ষিতে আগামীকাল থেকে পরিবহনের নতুন ভাড়া কার্যকর হবে। মহানগরীতে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা ও ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, সিএনজিচালিত বাস ভাড়া এ বৃদ্ধির আওতায় পড়বে না।

/আরটি/এমএস/
সম্পর্কিত
চার্ট আসার আগেই বাড়ানো হয়েছে বাস ভাড়া, যাত্রী-স্টাফ বাগবিতণ্ডা
তেলের ধাক্কায় ট্রাক ভাড়া বেড়েছে ১০ হাজার টাকা পর্যন্ত, চাল-পেঁয়াজে কত
বাসের পর বাড়লো লঞ্চের ভাড়া
সর্বশেষ খবর
ইয়ামালের জোড়া আঘাতে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো স্পেন
ইয়ামালের জোড়া আঘাতে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো স্পেন
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট