আংশিক চন্দ্রগ্রহণ শুক্রবার, কোথায় কখন দেখা যাবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২১, ২০:২৯আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ২১:১২

বাংলাদেশে আগামী শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। এদিন উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে দুপুর ১২টার দিকে। বুধবার (১৭ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্রে এ খবর জানা গেছে।

আবহাওয়া অফিস জানায়, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত আংশিকভাবে দেখা যাবে। ওইদিন ঢাকায় বিকাল ৫টা ১৩ মিনিট ৪২ সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৫ মিনিট ৩০ সেকেন্ডে। ময়মনসিংহে বিকাল ৫টা ১১ মিনিট ৪৭ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৩ মিনিট ৪৮ সেকেন্ডে। চট্টগ্রামে বিকাল ৫টা ১০ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে সন্ধ্যা ৬টা  ৩ মিনিট ৩৩ সেকেন্ডে শেষ হবে। সিলেটে বিকাল ৫টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে বিকাল ৫টা  ৫৪ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে। খুলনায় বিকাল ৫টা ৪২ মিনিট ২৪ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিট ১৬ সেকেন্ডে।

বরিশালে বিকাল ৫টা ১৫ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিট ১৮ সেকেন্ডে। রাজশাহীতে সন্ধ্যা ৫টা ১৯ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিট ৬ সেকেন্ডে। রংপুরে বিকাল ৫টা ১৪ মিনিট ৪৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।

/এসএনএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
সূর্যগ্রহণের পর এবার আংশিক চন্দ্রগ্রহণের পালা
বৃহস্পতিবার দেখা যাবে বছরের শেষ সুপারমুন ‘কোল্ড মুন’
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪
বিক্রিনিষিদ্ধ বিশাল আকৃতির মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি
বিক্রিনিষিদ্ধ বিশাল আকৃতির মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি
শিল্পাঞ্চলে কিছুটা বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, মন্দের ভালো বলছেন সংশ্লিষ্টরা
শিল্পাঞ্চলে কিছুটা বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, মন্দের ভালো বলছেন সংশ্লিষ্টরা
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে পর্তুগাল-ওয়েলসের গ্রুপে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে পর্তুগাল-ওয়েলসের গ্রুপে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম