পুলিশে যুক্ত হচ্ছে দুটি হেলিকপ্টার, কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২১, ১৪:৪৬আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৫:৫২

বাংলাদেশ পুলিশের বহরে যুক্ত হচ্ছে দুটি নতুন হেলিকপ্টার। নতুন হেলিকপ্টার দুটি কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে পুলিশ সদর দফতরের ‘হল অব প্রাইডে’ চুক্তি স্বাক্ষর হয়।

পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া মো. কামরুজ্জামান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ এবং জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক আন্দ্রি বাগিনস্কি ভার্চুয়ালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। জননিরাপত্তা বিধান এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা আরও বৃদ্ধির লক্ষ্যে জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার ক্রয়ের চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান অ্যাম্বাসেডার আলেক্সান্ডার মানতায়েস্কি, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ও পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা উপস্থিত ছিলেন।

/আরটি/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান