‘হিন্দু সম্প্রদায়ের আবেগকে পুঁজি করে দুষ্ট চক্র স্বার্থ উদ্ধার করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ নভেম্বর ২০২১, ২২:২৮আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২২:৩০

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেছেন, ‘হিন্দু সম্প্রদায়ের আবেগকে পুঁজি করে দুষ্টচক্র নিজেদের স্বার্থ চরিতার্থে স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় রাষ্ট্রবিরোধী নীলনকশা বাস্তবায়ন করছে।’ শুক্রবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি রাষ্ট্রবিরোধী নীলনকশায় হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান-ঐক্য পরিষদের নাম উল্লেখ করেন। 

লিখিত বক্তব্যে হিন্দু মহাজোট থেকে জানানো হয়, যারা বিশ্বদরবারে বাংলাদেশকে সহিংস দেশ হিসেবে উপস্থাপন করছে তারা হিন্দু ধর্মের চেতনাবিরোধী। দেশের অভ্যন্তরীণ কোনও ঘটনা বিশ্বদরবারে নেতিবাচকভাবে উপস্থাপন করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা কোনও সমাধান নয়। বরং নিজের দেশকে প্রশ্নবিদ্ধ করা মানে নিজেদের বিনাশ ত্বরান্বিত করা।’

হিন্দু মহাজোটের আজকের অবস্থান স্ববিরোধী কিনা কিংবা পাঁচ নারী ধর্ষণের শিকারসহ অন্যান্য তথ্য প্রত্যাহার করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ‘আমরা যে কথা বলেছিলাম তা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই বলেছিলাম, এ নিয়ে রাজনীতি করার জন্য নয়।’

সংগঠনটির দাবি, দেশে সহিংসতার তথ্য উপস্থাপনের বিরুদ্ধে অবস্থান নিলেও জাতীয় হিন্দু মহাজোটই সাম্প্রদায়িক হামলায় সবচেয়ে বেশি সংঘাতের তথ্য তুলে ধরেছে।

/জেডএ/জেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি