গণপরিবহনে হাফ ভাড়ার বিধান করে প্রজ্ঞাপন জারির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ১৬:৫৪আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৬:৫৪

সকল গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার বিধান করে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারিসহ ৩ দফা দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।

রবিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

তাদের অন্যান্য দাবিগুলো হলো— নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য যথাযথ উদ্যোগ নিতে হবে এবং জ্বালানীর দাম কমানো, বর্ধিত বাস-লঞ্চ ভাড়া প্রত্যাহার করতে হবে।

সমাবেশে বক্তারা বলেন,  তিন বছর আগে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তার কিছুই বাস্তবায়ন হয়নি। বরং সড়ক-মহাসড়কে অব্যবস্থাপনা আর মৃত্যুর মিছিল ক্রমাগত দীর্ঘতর হচ্ছে।

সমাবেশে উপস্থিত ছিলেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক মো. ফয়েজ উল্লাহ, বাংলাদেশ ছাত্র ইউনিয়েনর সাধারণ সম্পাদক দীপক শীল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স প্রমুখ।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম