বিআরটিএ’র সামনে কাল অবস্থান ধর্মঘট করবে শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২১, ১৪:২৫আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৪:২৯

বাস ভাড়া অর্ধেক করে প্রজ্ঞাপন জারি ও তা কার্যকরের দাবিতে আগামীকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করবেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে ৯ দফা তুলে ধরে এ কথা জানান তারা।

শিক্ষার্থীরা জানান, আগামীকালের মধ্যে যদি হাফ বাস ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা না হয়, তাহলে সেখানে অবস্থান করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। আমরা এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও ধরনের আশ্বাস পাইনি। আর শুধু আশ্বাস দিলেও হবে না কার্যকর করতে হবে। শুধু বিআরটিসি বাসে হাফ ভাড়ার জন্য আমাদের এই দাবি নয়, সব বাসে হাফ ভাড়া নিতে হবে।

চলমান আন্দোলনে নেতৃত্ব দেওয়ার দাবি করে তারা জানান, আজ বিভিন্ন পরীক্ষা ছিল, সে জন্য কোনও রাস্তা অবরোধ করিনি। শুধু জমায়েত হয়েছি। আমাদের আন্দোলন প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু মহল তাদের স্বার্থে রাস্তায় নেমে যায়। তবে বিআরটিএ’র সঙ্গে দাবি নিয়ে ধানমন্ডি ২৭ এ আমরাই কথা বলেছি। ‌ আমরা গত ১১ নভেম্বর স্মারকলিপি দিয়েছি। এখনও সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত না আসায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

/আরটি/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম