ঢাবির জসিমউদ্দীন হলের ক্যান্টিনের দেয়াল ভেঙে আহত ২

ঢাবি প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ১৬:৪৯আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৬:৫১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসিমউদ্দীন হলের ক্যান্টিনের ভেতরের একটি দেয়াল হঠাৎ ধসে পড়েছে। এতে দুই জন আহত হয়েছেন৷ আহত দুজন হলের কাঠমিস্ত্রী শঙ্কর ও তার ভাই।

সোমবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটায় খাবার খাচ্ছিলেন হলের শিক্ষার্থীরা। এসময় হঠাৎ করেই কাউন্টারের সামনের দেয়াল ভেঙে পড়ে।

দেয়ালটি পেছন দিকে ধসে পড়ায় বেশি হতাহতের ঘটনা ঘটেনি। তবে সামনের দিকে পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারতো বলে শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থী ও ক্যান্টিন কর্মচারীরা৷ দুর্ঘটনার পর হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক ও ইঞ্জিনিয়ার ক্যান্টিন পরিদর্শন করেন।

ক্যান্টিন পরিচালক মোবারক মজুমদার বলেন, ‘দুপুর দেড়টার দিকে এটি ভেঙে পড়ে। সামনের দিকে পড়লে প্রাণহানীর আশঙ্কাও ছিল। যে দু'জন আহত হয়েছে তারা খুব বেশি আঘাত পায়নি। প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়েছে। ঘটনার পর হল প্রভোস্ট, কেয়ারটেকার ও ইঞ্জিনিয়ার পরিদর্শনে আসেন।’

এ বিষয়ে জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, ‘আমাদের প্রকৌশলী তাৎক্ষণিক ক্যান্টিন পরিদর্শন করেছে। কোথায় সমস্যা ছিল তা দেখতে তদন্ত কমিটিও করা হবে।’

/এফএ/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম