৪৪ লাখের বেশি ই-নামজারি আবেদন নিষ্পত্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২১, ১৮:২২আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৪:১০

চলতি ২০২১ সালের ডিসেম্বর নাগাদ প্রক্রিয়াধীন আবেদনসহ মোট ৫৫ লাখ ৭৪ হাজার ৭৩৪টি ই-নামজারি আবেদন অনলাইনে পেয়েছে ভূমি মন্ত্রণালয়। এর মধ্যে ৪৪ লাখ ১৪ হাজার ৩১৯টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। ২০২০-২১ অর্থ বছরে প্রায় ২২ লাখ ই-নামজারি আবেদনের মধ্যে ১৯ লক্ষ আবেদন নিষ্পত্তি হয়েছে। প্রতিবছর গড়ে ২২ লাখ নামজারি আবেদন করা হয়।
শনিবার (১৮ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- ক্রয়সূত্রে বা উত্তরাধিকার সূত্রে অথবা যেকোনও সূত্রে জমির নতুন মালিক হলে নতুন মালিকের নাম সরকারি খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকে নামজারি বলা হয়। ভূমি জরিপকালে ভূমি মালিকের মালিকানা নিয়ে যে বিবরণ প্রস্তুত করা হয় তাকে ‘খতিয়ান’ বলে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ই-নামজারিসহ অন্যান্য সব ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রম মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ‘ডিজিটাল বাংলাদেশ’-এর একটি অংশ। ই-নামজারি কার্যক্রম ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশের ৭টি উপজেলায় পাইলট আকারে শুরু করা হয়েছিল।

/এসআই/এমআর/
সম্পর্কিত
কোন সেবায় কত ফি, টাঙাতে হবে সব ভূমি অফিসে
ফোনে জানানো হবে নামজারি শুনানির তারিখ
ভূমি ব্যবস্থাপনায় ক্যাশলেস ই-নামজারি রবিবার থেকে 
সর্বশেষ খবর
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ