নতুন শুরুর অপেক্ষায় পঞ্চপাণ্ডবহীন বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৫, ২০:০৬আপডেট : ০১ জুলাই ২০২৫, ২০:০৬

১৮ বছর পর বুধবার কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলতে নামছে এক নতুন বাংলাদেশ। কেননা মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ১৫ জনের দলটিতে নেই পঞ্চপাণ্ডবের কেউ। ২০০৭ সালের জুলাইয়ে ওয়ানডে অভিষেক হয় মাহমুদউল্লাহ রিয়াদের। আগে থেকেই ছিলেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান। সেই থেকেই বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা মানেই পঞ্চপাণ্ডব প্রসঙ্গ। দেড় যুগের সেই ধারা বজায় ছিল সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। এরপর মুশফিক-মাহমুদউল্লাহর বিদায়ে পঞ্চপাণ্ডবহীন হয়ে গেছে বাংলাদেশ দল। 

পঞ্চপাণ্ডবদের মধ্যে ওয়ানডেতে সবার আগে অভিষেক হয়েছিল মাশরাফির। ২০০১ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে খেলেন এই বোলিং অলরাউন্ডারের। এরপর ২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে অভিষেক হয় সাকিবের। একই দিনে ৫০ ওভারের ফরম্যাটে অভিষেক মুশফিকেরও। তামিম প্রথম ওয়ানডে ক্যাপ পরেন ২০০৭ সালের ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে। পঞ্চপাণ্ডবদের মধ্যে ওয়ানডেতে সবার পরে অভিষেক হয় মাহমুদউল্লাহর, ২০০৭ সালের জুলাইতেই। মজার ব্যাপার হচ্ছে পঞ্চপাণ্ডবের সবার অভিষেকই হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে!

২০০১ সালে অভিষেক হওয়া মাশরাফির ক্যারিয়ার শেষও হয় জিম্বাবুয়ের বিপক্ষেই। ২০২০ সালে সিলেটে নিজের শেষ ওয়ানডে খেলা ফেলেন তিনি। চলতি বছর মুশফিক ও মাহমুদউল্লাহও এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তামিম চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভাগে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন। সাকিব দেশের বাইরে। গত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই আন্তর্জাতিক ওয়ানডে থেকে বিদায় নেওয়ার কথা ছিল তার। কিন্তু সেই সুযোগ হয়নি। ভবিষ্যতে জাতীয় দলে আর খেলবেন কিনা সেটিও অনিশ্চিত। 

দীর্ঘ সময় পর এই পাঁচ ক্রিকেটার ছাড়া মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। সবমিলিয়ে তরুণ নেতৃত্ব ও তরুণ দল নিয়েই বাংলাদেশ মাঠে নামছে। মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল কেমন করে সেটিই এখন দেখার?

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী