মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারের আগাম সতর্কতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২১, ১৩:৩৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৩:৩৪

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় কেউ যেন প্রতারিত না হন সে জন্য আগাম সতর্কতা গ্রহণ করেছে সরকার। সরকারি প্রতিষ্ঠান জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এক সতর্কবার্তায় জানিয়েছে, রিক্রুটিং এজেন্সিগুলোর সাথে যেন কোন ধরনের আগাম লেনদেন না করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কর্মী পাঠানোর বিষয়ে গত ১৯ ডিসেম্বর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিএমইটি সতর্কবার্তায় জানিয়েছে, তাদের ডাটাবেইজে যাদের নাম আছে তারাই শুধুমাত্র মালয়েশিয়া যেতে পারবেন। ওই দেশে চাকরির সুযোগের বিজ্ঞপ্তিও তারাই প্রকাশ করবে।

কর্মী পাঠানোর সমুদয় খরচ মালয়েশিয়ার কোম্পানি বহন করবে এবং এজন্য কোনও  রিক্রুটিং এজেন্সিকে আগাম অর্থ প্রদানের কোনও আবশ্যকতা নেই।

‘প্রতারণার ফাঁদে পা না দেওয়ার’ অনুরোধ জানিয়ে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে ওই প্রতারক চক্র প্রধান অন্তরায়।’

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
ইরাকে নিহত প্রবাসীর মরদেহ ঢাকায়, গ্রহণ করলেন শামা ওবায়েদ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম