২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২১, ১৬:২৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৬:২৫

২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২১ সালের এসএসসি’র ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এর আগে সকালে রাজধানীর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া দুই মন্ত্রণালয়ের তিন সচিব, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘২০২২ সালের এসএসসি ও এইচএসসির জন্য সংক্ষিপ্ত সিলেবাস করা হবে। বর্তমান পরিস্থিতি যদি খারাপের দিকে না যায়, তাহলে আমরা সেই সংক্ষিপ্ত সিলেবাসে বছরের মাঝামাঝিতে এসএসসি এবং তার পরপরই এইচএসসি পরীক্ষা নেবো। সে জন্য এখন থেকে তারা প্রতিদিনই ক্লাস করবে। জানুয়ারি-ফেব্রুয়ারি যাওয়ার পর সিদ্ধান্ত নেবো, যে নৈর্বাচনিক বিষয়ে না সংক্ষিপ্তভাবে পরীক্ষা নেবো।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২১ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৭৮ হাজার, ৯৮ জন। তিন হাজার ৬৮৫টি কেন্দ্রে ২৯ হাজার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন অংশ নেয়। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। পরীক্ষায় অংশ নেয়নি ৩৭ হাজার ৭০৩ জন।

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট
বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট
সুন্দর ও পরিচ্ছন্ন ঘরের জন্য রোজকার ১৪ অভ্যাস
সুন্দর ও পরিচ্ছন্ন ঘরের জন্য রোজকার ১৪ অভ্যাস
‘গল্প’ আসে ‘গল্প’ যায়, ‘জজ মিঞা’র ধারাবাহিকতায়! 
‘গল্প’ আসে ‘গল্প’ যায়, ‘জজ মিঞা’র ধারাবাহিকতায়! 
রাজবাড়ীতে নারীকে লাথি, গ্রেফতার তিন
রাজবাড়ীতে নারীকে লাথি, গ্রেফতার তিন
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ