ইউল্যাবে আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্র সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২২, ১৯:১৬ আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৯:১৬

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্র সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ সম্মেলনটি বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়।

গত বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ ডিসেম্বর) স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে ৭ম বারের মতো এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির এবারের প্রতিপাদ্য ছিল "বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর: ভাষা, সাহিত্য ও সংস্কৃতি"। ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আমিনা আহমেদ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি, প্রতিযোগিতামূলক পরিবেশে বৃত্তি ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য এই ছাত্র সম্মেলন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতি বছর আয়োজন করে ইউল্যাবের ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগ।

এ আয়োজনে এবারের পার্টনার ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ডেইলি স্টার।

সম্মেলনে ১৮টি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি অব ওইমেন, ব্র্যাক ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি), সেন্ট্রাল ওইমেন্স ইউনিভার্সিটি, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, নটরডেম ইউনিভার্সিটি; পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম; প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম; শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি; সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রাম; স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ; ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক; ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং আয়োজক ইউল্যাব।

ইউল্যাব দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ধারাবাহিকভাবে এ ধরনের সম্মেলনের আয়োজন করে আসছে।

অনুষ্ঠানে একাডেমিক প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন-বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের তাসনিম নাজ এবং কে.এম. আরেফিন; রানার আপ-শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেহেনাজ এস তিশা। সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীরা হলেন-চ্যাম্পিয়ন-স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় এবং রানার-আপ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস।

অনুষ্ঠানে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের প্রধান আরিফা গণি রহমান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/এসও/এমএস/
সম্পর্কিত
এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব ক্রিকেট দলকে সংবর্ধনা
কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম স্থানে ইউল্যাব
ইউল্যাবে এইচআর সামিট, চাকরির বাজারে এআইয়ের প্রভাব নিয়ে আলোচনা
সর্বশেষ খবর
ক্লাসঘর নয়, শহরের পথে হাঁটতে হাঁটতে ফরাসি শেখা!
ক্লাসঘর নয়, শহরের পথে হাঁটতে হাঁটতে ফরাসি শেখা!
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর: চূড়ান্ত শুনানি হয়নি ক্ষতিপূরণসংক্রান্ত ২ রিট মামলা
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর: চূড়ান্ত শুনানি হয়নি ক্ষতিপূরণসংক্রান্ত ২ রিট মামলা
দীর্ঘক্ষণ গুগল ম্যাপস ব্যবহারে ব্যাটারি সাশ্রয়ের কৌশল
দীর্ঘক্ষণ গুগল ম্যাপস ব্যবহারে ব্যাটারি সাশ্রয়ের কৌশল
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
ভূমিকম্পে কাঁপলো দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো দেশের একাংশ
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার