গুলিস্তানে বাস চাপায় ২ পথচারী নিহত: মেঘলা পরিবহনের চালক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২২, ১৩:২১আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৭:০৬

রাজধানীর গুলিস্তানে হানিফ ফ্লাইওভারে বাসচাপায় দুই পথচারী নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত মেঘলা পরিবহনের গাড়িচালককে গ্রেফতার করেছে র‌্যাব। হালকা (প্রাইভেটকার) যান চালানোর লাইসেন্স থাকলেও তার বাস চালানোর কোনও লাইসেন্স ছিল না। রবিবার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে বাহিনীর মুখপাত্র খন্দকার আল মঈন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

গত ৮ জানুয়ারি ঢাকা মহানগরীর হানিফ ফ্লাইওভারে সকাল সাড়ে ৯টার দিকে মেঘলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শেখ ফরিদ (২৮) এবং মো. বাদশা মিয়া (৩২) নিহত হন। আহত হন আরও কয়েকজন। তাদের মধ্যে ছয় জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা সড়ক ও পরিবহন আইনে ওয়ারী থানায় একটি মামলা করেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৩-এর আভিযানিক দল গত ৮ জানুয়ারি রাতে ঢাকা মহানগরীর ওয়ারী এলাকা থেকে মেঘলা পরিবহনের ঘাতক বাসটির চালক মো. রাকিব শরীফকে (২৫) গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফ বর্ণিত সড়ক দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

জিজ্ঞাসাবাদে রাকিব শরীফ র‌্যাবকে জানায়, সে সাত-আট বছর মেঘলা পরিবহনে বাসে চালকের সহকারী হিসেবে কাজ করেছেন। পরবর্তী সময়ে তিনি নিজেই গাড়ি চালানোর জন্য মেঘলা পরিবহনের বিভিন্ন মালিককে ড্রাইভার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু রাকিব শরীফের বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় কোনও মালিক তাকে গাড়ি চালানোর অনুমতি দেয়নি। পরে সে বিভিন্ন তদবিরের মাধ্যমে সাময়িকভাবে গাড়ি চালানো শুরু করে। ২০১৯ সালে সে হালকা মোটরযান ড্রাইভিং লাইসেন্স (পেশাদার) পায়। হালকা মোটরযান লাইসেন্স দিয়েই সে ভারী মোটরযান চালানো শুরু করে। কিন্তু তার ভারী মোটরযান চালানোর বৈধ লাইসেন্স (পেশাদার) ছিল না।

গ্রেফতারকৃত রাকিব শরীফ আরও জানায়, ১৫ দিন ধরে মালিক সবুর মিয়ার (৫০) কাছ থেকে দৈনিক ২ হাজার  ২৫০ টাকা চুক্তিতে বাসটি ভাড়ায় চালানো শুরু করে। গত ৮ জানুয়ারি বাসটি নিয়ে সকাল পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়া থেকে গুলিস্তানের উদ্দেশে ছেড়ে আসে। আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার দিয়ে গুলিস্তান সংযোগে নামার সময় অতিরিক্ত গতির কারণে এবং ব্রেক কাজ না করায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বাম পাশের আইল্যান্ডের সঙ্গে ঘেঁষে নামতে থাকে।

এ সময় ফ্লাইওভারে অন্য একটি বাস থেকে যাত্রী নামছিল। তখন কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়। দুর্ঘটনাস্থল থেকে দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। 

রাকিব শরীফ আরও জানায়, চুক্তিভিত্তিক ভাড়া পরিশোধের পর বেশি মুনফার আশায় সে ট্রিপের জন্য বেপরোয়া গতিতে গাড়ি চালাতো। ফ্লাইওভার দিয়ে নামার সময় গাড়িটির নিয়ন্ত্রণ করতে না পেরে পথচারীদের চাপা দেয়। 

শরীফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান