বাণিজ্য মেলা চলতে পারলে, পরীক্ষা কেন নেওয়া হবে না?

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জানুয়ারি ২০২২, ১৭:২৭আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৭:২৭

করোনায় সেশন জোটের হাত থেকে মুক্তি পেতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের পরীক্ষা চলমান রাখার দাবি জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রশ্ন বাণিজ্য মেলা চলতে পারলে আমাদের পরীক্ষা কেন নেওয়া হবে না?

রবিবার(২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এই দাবি করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের বয়স এমনিতেই বাড়ছে। শিক্ষাবর্ষ লসে আমাদের আরও ক্ষতি হবে। তাছাড়া বাণিজ্য মেলা চলতে পারলে আমাদের পরীক্ষা কেন নেওয়া হবে না?

শিক্ষার্থীরা আরও বলেন, যখনই পরীক্ষা চলমান থাকে ঠিক তখনই করোনার অজুহাতে পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। সরকারের অন্তত আমাদের চলমান পরীক্ষা নিয়ে ভাবা উচিত।

মানববন্ধনে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, আমরা শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার দাবির সঙ্গে একমত। করোনা আগের মতো ভয়াবহ না। তাদের তিনটি পরীক্ষা বেশি সময় লাগার কথা নয়।  

/জেডএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম