করাপশন ইন মিডিয়া পেজে অপপ্রচার বন্ধের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ১৬:৩৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৬:৩৫

লন্ডন থেকে সাংবাদিক জাওয়াদ নির্ঝর পরিচালিত করাপশন ইন মিডিয়া নামে ফেসবুক পেজে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই পেজে প্রচার করা মানহানিকর ভিডিও অপসারণ চাওয়ার আবেদন ৭ দিনের মধ্যে বিটিআরসিকে নিষ্পত্তি করতে বলেছেন আদালত।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৪ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নিগার সুলতানা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

এর আগে করাপশন ইন মিডিয়া নামে ফেসবুক পেজে অপপ্রচার নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন দৈনিক ভোরের পাতা ও দ্য পিপলস্ টাইম পত্রিকার সম্পাদক-প্রকাশক ড. কাজী এরতেজা হাসান। সে রিটের শুনানি নিয়ে আদেশসহ রুল জারি করলেন হাইকোর্ট।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান