শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠন ও নির্বাচন বন্ধের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২২, ২২:১৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ২২:১৮

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালে দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন ও নির্বাচন স্থগিত রাখার জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমানের মঙ্গলবার (২৫ জানুয়ারি) সই করা পত্রে দেশের দাখিল ও আলিম স্তরের মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারিনটেডেন্টদের এই নির্দেশনা দেওয়া হয়।   

পত্রে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার সুপার/অধ্যক্ষ, সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,  ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এই বোর্ডের আওতাধীন যে সমস্ত মাদ্রাসায় ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির নির্বাচন কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যা এখনো সম্পন্ন হয়নি ওই নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম যেখানে যে অবস্থায় রয়েছে সেভাবে থাকবে বা বন্ধ থাকবে।

২০২০ সালের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইনের ২৮ ধারার ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হলো। এ বিষয়ে করণীয় পরবর্তী সময়ে বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে বলেও এতে জানানো হয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের