জানুয়ারিতে ৭০ ধর্ষণ: মহিলা পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৫

এ বছরের জানুয়ারিতে ১০৬ কন্যাশিশু নির্যাতন এবং ১৬৬ জন নারী নির্যাতনের শিকার হওয়ার ঘটনাসহ মোট ২৭২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সংস্থাটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

মহিলা পরিষদ জানায়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২২ সালের জানুয়ারিতে ২৭২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ৭০ জন। যাদের মধ্যে ৩৯ জন কন্যাশিশু ধর্ষণের শিকার, ৬ জন কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার, ১ জন কন্যাশিশু ধর্ষণের পর হত্যা ও ২ জন ধর্ষণের কারণে আত্মহত্যার শিকার হয়েছে। এ ছাড়াও ৫ জন কন্যাশিশুসহ ১০ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

মহিলা পরিষদের প্রতিবেদনে বলা হয়েছে, একজন কন্যাশিশুসহ ৩ জন শ্লীলতাহানির শিকার হয়েছে। ৩ জন কন্যাশিশুসহ ৫ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে।

এ ছাড়া এসিডদগ্ধের শিকার হয়েছে ২ জন। ১২ জন কন্যাশিশুসহ ১৬ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। ৬ জন কন্যাশিশুসহ ১০ জন অপহরণের শিকার হয়েছে।

যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১৮ জন। এরমধ্যে ১ জন কন্যাশিশুসহ ১২ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে চার কন্যাশিশুসহ মোট ১৩ জন। বিভিন্ন কারণে ৫ জন কন্যাশিশুসহ ৪৪ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়াও ৬ জন কন্যাশিশুসহ ১৮ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে।

মহিলা পরিষদ জানায়, ৬ জন কন্যাশিশুসহ ৪৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১ জন কন্যাশিশুসহ ৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ৪ কন্যাশিশুসহ সাইবার অপরাধের শিকার হয়েছে ৬ জন। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ৪টি। এ ছাড়াও বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে অন্যরা।

/এসও/এফএ/এমওএফ/
সম্পর্কিত
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ: চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
তরুণীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে একজন গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম