১২-১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৮ আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩২

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সপ্তাহের ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম।

তিনি বলেন, ‘আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের ফল করা হবে বলে আশা করছি।’

সম্প্রতি ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি তারিখের যেকোনও দিন ফল প্রকাশের প্রস্তাব করে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাবের একটি সারসংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন অনুমোদন দেবেন সেদিনই ফল ঘোষণা করা হবে। অনুমোদন মিললে উল্লেখিত যেকোনও তারিখ ফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছরের মতো এবারও প্রধানমন্ত্রী ফল প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে।

প্রসঙ্গত, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ১৪ লাখ ১৪৫ জন। গত বছরের ২ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ৩০ ডিসেম্বর।

 

 /এসএসএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এবার থেকেই অনুত্তীর্ণ এইচএসসি পরীক্ষার্থীদের ২-৩ মাসের মধ্যে অন্তর্বর্তী পরীক্ষা
প্রতারণার শিকার এইচএসসির সেই ৮ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন আজ
সর্বশেষ খবর
দীর্ঘ চার দশকের স্বপ্ন পূরণের পথে পাবনাবাসী
চালু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন  দীর্ঘ চার দশকের স্বপ্ন পূরণের পথে পাবনাবাসী
পোশাকে আনুন নতুনত্ব, গয়নায় থাকুক নিজস্ব স্টাইল
পোশাকে আনুন নতুনত্ব, গয়নায় থাকুক নিজস্ব স্টাইল
ব্যাংকে টাকা রেখেও লাভ নেই, মূল্যস্ফীতি খেয়ে ফেলছে আমানতকারীর মুনাফা 
ব্যাংকে টাকা রেখেও লাভ নেই, মূল্যস্ফীতি খেয়ে ফেলছে আমানতকারীর মুনাফা 
৫৭ বয়সে ৫৮ সন্তানের বাবা, মনে রাখতে পারেন না সন্তানের নাম
৫৭ বয়সে ৫৮ সন্তানের বাবা, মনে রাখতে পারেন না সন্তানের নাম
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি ও মন্ত্রী হন: স্পিকার
সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি ও মন্ত্রী হন: স্পিকার