পল্লবীতে যুবকের ছুরিকাঘাতে পোশাক শ্রমিক খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪১

রাজধানীর পল্লবী থানার লালমাটিয়া ট্রাক স্ট্যান্ড এলাকায় এক যুবকের ছুরিকাঘাতে মো. রায়হান (২৬) এক পোশাক শ্রমিক খুন হয়েছেন।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে লালমাটিয়া টেম্পুস্ট্যান্ড এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো রায়হান, এসময় এক যুবক এসে ছুরি মেরে দৌড়ে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে সংগ্রহ করা সিসি ক্যামেরার ফুটেজে এমনটি দেখা গেছে বলেন ওসি পারভেজ।

আহত রায়হানকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় এবং ওইদিন দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ব্যক্তিগত আক্রোশের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে জানিয়ে ওসি বলেন, ‘ওই যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে।’

নিহত রায়হান একটি পোশাক কারখানায় কাজ করতেন। তবে কারখানার নাম জানাতে পারেননি তিনি।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রয়েছে।

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের