সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার নতুন বিজিবি প্রধানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২২, ১৪:০৪আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৪:০৪

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, দেশের মানুষের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। 

শনিবার (৫ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নতুন বিজিবি প্রধান বলেন, বিজিবি মহাপরিচালক হিসেবে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা বিজিবিকে নবজীবন দান করেছিলেন। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবিকে যুগোপযোগী করে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলেছেন। 

বিজিবি এখন জলে-স্থলে ও আকাশপথে যেকোনো দায়িত্ব পালন করতে সক্ষম উল্লেখ করে তিনি বলেন, ‌‌'বিজিবি'র মতো ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।' এসময় দেশ মাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশের মানুষের কল্যাণে সবাইকে সাথে নিয়ে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন মেজর জেনারেল সাকিল আহমেদ।

বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদনের সময় বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকতা, যশোর রিজিয়নের কমান্ডার, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র তোজাম্মেল হক টুটুল ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মেজর জেনারেল সাকিল আহমেদ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। 

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের