ম্যানিলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২২, ১৯:১৩আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৯:১৩

বিনম্র শ্রদ্ধা-ভালোবাসা এবং আনন্দমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে ফিলিপাইনের ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও ‘জাতীয় শিশু দিবস-২০২২’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বাংলাদেশ হাউজে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এফ. এম. বোরহানউদ্দিন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন।

দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  অনুষ্ঠানে উপস্থিত শিশু-কিশোর ও আগত  অতিথিদের  উদ্দেশে রাষ্ট্রদূত বোরহানউদ্দিন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব-কৈশোরের উল্লেখযোগ্য ঘটনা উল্লেখ করে তাঁর অসীম সাহসিকতা, নেতৃত্ব ও অন্যান্য গুণাবলি উপস্থিত শিশু-কিশোরদের সামনে তুলে ধরেন।

রাষ্ট্রদূত বলেন, ‘১০২ বছর আগে এমন একদিনে বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন দেশের অধিবাসী এবং জাতি হিসেবে মেধা ও মননে পরিপূর্ণরূপে বিকশিত হতে পারছি। বঙ্গবন্ধু অনুধাবন করতেন স্বাধীন বাংলাদেশকে গড়তে হলে সবার আগে শিশুদেরকে গড়তে হবে।’

অনুষ্ঠান শেষে  উপস্থিত শিশুদের মাঝে পুরস্কার এবং সনদ বিতরণ করেন রাষ্ট্রদূত।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
ফিলিপাইনের স্বাস্থ্য খাত ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়াবে জাতীয় বিশ্ববিদ্যালয়
পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ
সর্বশেষ খবর
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক