সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২৬, ১৮:১২ আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৮:১২

দক্ষিণ চীন সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে টানা চার দিন সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় কাটিয়েছে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। গত ২৪ জুলাই মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস বেনফোল্ড-এ এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সপ্তম নৌবহর।

মার্কিন সপ্তম নৌবহর এই ঘটনাকে জেনারেটর সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে। ১০ হাজার টন ওজনের এই আর্লেই বার্ক-শ্রেণির যুদ্ধজাহাজটি জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সঙ্গে অবস্থান করছিল।

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএনআই নিউজ-এর তথ্য অনুযায়ী, বিদ্যুৎহীন হয়ে পড়ার পর যুদ্ধজাহাজটিকে টেনে ফিলিপাইনের সুবিক বে-তে নেওয়া হয়। ২৮ জুলাই টেনে নিয়ে যাওয়ার দুই দিন পর জাহাজটিতে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার সম্ভব হয়। কমান্ডার ম্যাথিউ কোমার জানান, বিদ্যুৎ না থাকায় জাহাজের নাবিকরা রান্নাঘর (গ্যালি), শৌচাগার এবং শীতাতপনিয়ন্ত্রণ (এসি) সেবা থেকে বঞ্চিত ছিলেন। সে সময় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অন্য একটি জাহাজ ইউএসএস রবার্ট স্মলস নাবিকদের খাবারের ব্যবস্থা করতে সহায়তা করে।

কমান্ডার কোমার এক বিবৃতিতে বলেন, এই ঘটনায় কোনও নাবিক আহত হননি। তারা এই পরিস্থিতিতে অসাধারণ মানিয়ে নেওয়ার ক্ষমতা, পেশাদারত্ব ও দৃঢ়তা দেখিয়েছেন।

ইরানের সঙ্গে সংঘাতকে কেন্দ্র করে বিশ্বজুড়ে মার্কিন সামরিক বাহিনীর ওপর যখন চাপ বাড়ছে, ঠিক তখনই এই বিকল হওয়ার ঘটনাটি সামনে এলো।

অপর এক ঘটনায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার জানান যে তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে হতে যাওয়া বার্ষিক যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন। কারণ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক বাহিনী এবং বিমানবাহী রণতরিগুলো ক্রমাগত চাপের মুখে পড়ছে।

সোমবার ইউএসএস আব্রাহাম লিংকনকে অব্যাহতি দিতে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে ইউএসএস জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। নেভি টাইমস এবং স্টারস অ্যান্ড স্ট্রাইপস-এর প্রতিবেদন অনুযায়ী, কোনও বন্দরে না ভিড়ে টানা ২০০ দিনেরও বেশি সময় সাগরে মোতায়েন থাকায় আব্রাহাম লিংকনের বেশ কয়েকজন নাবিক জাহাজের ওপর থেকে সাগরে লাফ দেওয়ার চেষ্টা করেছিলেন।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, পাঁচ হাসপাতাল বন্ধ ঘোষণা
যুক্তরাজ্যের আরএএফ ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
শিক্ষক সন্তানের ভবিষ্যৎ গড়বেন, তাঁদের সন্তানের ভবিষ্যৎ গড়বে কে? 
শিক্ষক সন্তানের ভবিষ্যৎ গড়বেন, তাঁদের সন্তানের ভবিষ্যৎ গড়বে কে? 
রাবিতে হামলার আগে যা দেখেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
রাবিতে হামলার আগে যা দেখেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
দুদকের মামলায় শাজাহান খান ও তার ছেলে গ্রেফতার 
দুদকের মামলায় শাজাহান খান ও তার ছেলে গ্রেফতার 
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের