রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে আমরা হস্তক্ষেপ করতে পারি না: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২২, ১৩:০১আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৩:০১

আসন্ন রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখা সরকারের সিদ্ধান্ত উল্লেখ করে এ নিয়ে হস্তক্ষেপ করতে পারেন না বলে জানিয়েছেন হাইকোর্ট। রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার রিটের শুনানিকালে বুধবার (৩০ মার্চ) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ কথা জানান।

আদালতে রিট আবেদনটির শুনানির জন্য ছিলেন রিটকারী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

গত ২৭ মার্চ আসন্ন রমজান মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন।

একইসঙ্গে রিট আবেদনে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। নির্দশনার পাশাপাশি পবিত্র রমজান মাসের ২০ তারিখ পর্যন্ত সরকারের প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং রমজান মাসে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে রুল জারির আরজি জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

রিট আবেদনে বলা হয়, দেশে এখন ভয়াবহ তাপমাত্রা বেড়ে যাওয়ায় সীমাহীন গরমে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। এই অবস্থায় সব প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা অবৈধ এবং এর আগে সবসময় পবিত্র মাহে রমজানে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তাই এই অবস্থায় স্কুল খোলা না রাখার নির্দেশনা চাইছি। যেহেতু রমজান মাসে শিক্ষকরা রোজা রেখে ক্লাসে লেখাপড়া শেখানোর বিষয় মনোযোগী হতে পারে না, এছাড়া করোনার প্রকোপ এখনও যায়নি; এ কারণে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়।

/বিআই/আইএ/
সম্পর্কিত
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল শুনানি পেছালো 
সর্বশেষ খবর
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব