শিগগিরই নতুন এমপিওভুক্তির ঘোষণা দেবো: শিক্ষামন্ত্রী

ঢাবি প্রতিনিধি
০১ এপ্রিল ২০২২, ১৭:২৪আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৬:২১

শাহবাগে টানা ১৩ দিন অবস্থানরত প্রতিবন্ধী শিক্ষকদের এমপিওভুক্তির ব্যাপারে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রতিবন্ধী স্কুলের নীতিমালার মধ্যে যদি তারা পড়েন নিশ্চয়ই হবে। আশা করছি শিগগিরই নতুন এমপিওভুক্তির ঘোষণা দিতে পারবো। এটি নিয়ে কাজ চলছে।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘বাংলাদেশ ইতিহাস সম্মিলনী'র সপ্তম বার্ষিক সম্মেলনে যাওয়ার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকারের সময়ে আমি মনে করি কোনও শিক্ষকের আন্দোলনে নামার দরকার নেই। তাদের দাবি যদি যৌক্তিক হয় সরকার এমনিতেই পূরণ করবেন। প্রতিবন্ধী স্কুল যারা চালান, তাদের কথা আমরা অবশ্যই চিন্তা করবো।’

উপাচার্য নিয়োগে নীতিমালার বিষয়ে জানতে চাইলে ডা. দীপু মনি বলেন, ‘আমরা যেকোনও বিষয়ে ঢালাও মন্তব্য করি। ভালোমন্দ সব জায়গায় আছে। দুজন বা পাঁচ জন ভালো কাজ করলেন না। হয়তো একটু ভুল করলেন। তার জন্য সবাইকে দায়ী করা ঠিক নয়।’

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
১৩৬ বছরে ‘বাংলার অক্সফোর্ড’, কীভাবে শুরু হয়েছিল যাত্রা?
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
সর্বশেষ খবর
নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর
নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর
জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
এআইয়ের দৌড়ে শেয়ারে রেকর্ড উত্থান, ১ ট্রিলিয়ন ডলারের ক্লাবে এএমডি
এআইয়ের দৌড়ে শেয়ারে রেকর্ড উত্থান, ১ ট্রিলিয়ন ডলারের ক্লাবে এএমডি
এমএস নাও-সিএনএন-পলিটিকোর মামলায় চাপে ট্রাম্প প্রশাসন
এমএস নাও-সিএনএন-পলিটিকোর মামলায় চাপে ট্রাম্প প্রশাসন
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ