সন্ধ্যার পরও মুখোমুখি অবস্থানে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ২১:৩৭আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ২১:৫২

দিনভর দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ শেষে মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যার পর থেকে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়ে রাস্তায় অবস্থান করছেন। তবে দিনের মতো উত্তেজনাকর পরিস্থিতি নেই। নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব পর্যন্ত রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

সন্ধ্যার পর সরেজমিন দেখা গেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান করছেন। যারা রাস্তা দিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন তারা। কোনও ব্যবসায়ী পেলে   চড়াও হচ্ছেন। শিক্ষার্থীদের কেউ কেউ আবার সঙ্গীদের নিয়ন্ত্রণ করে ব্যবসায়ী ও তাদের কর্মচারীদের যাতায়াতে সহায়তা করছেন।

দেখা যায়, নিউমার্কেট ফুট ওভারব্রিজের নিচে ব্যবসায়ীরা অবস্থান করছেন। তাদের পাশেই রয়েছে পুলিশ। সন্ধ্যার পর থেকে দু'পক্ষের মধ্যে কোনও ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে অলস সময় পার করছেন। একটি লাঠিকে  ব্যাট বানিয়ে রাস্তার ওপরে তাদেরকে ক্রিকেট খেলায় ব্যস্ত থাকতে দেখা যায়।

 

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
নিউমার্কেটে খুন হওয়া ব্যক্তি আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী টিটন 
নিউমার্কেট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১ 
ভূমিকম্পে ৪ জেলায় যত ক্ষয়ক্ষতি
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি