নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় আরও এক মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২২, ১৬:০৫আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৬:০৫

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় নিহত দোকানের কর্মচারী মুরসালিনের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই নূর মোহাম্মদ বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেন। এই সংঘর্ষের ঘটনায় এ নিয়ে এখন পর্যন্ত চারটি মামলা দায়ের করা হলো।

শুক্রবার (২২ এপ্রিল) নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স ম কাইয়ুম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মুরসালিন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে একশ থেকে দেড়শ জনকে। এর আগে দায়ের করা তিন মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১৪'শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চারটি মামলার মধ্যে দুটি মামলা পুলিশ বাদী অন্য দুটি মামলা নিহত মুরসালিন ও নাহিদের পরিবারের পক্ষ থেকে করা হয়েছে।

সংঘর্ষের ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্ত করার কাজ চলছে জানিয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত চলমান রয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি থাকলে জানানো সম্ভব হবে।

নিউমার্কেট থানার এসআই মেহেদী হাসান বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইন সরকারি সম্পদ জানমালের ক্ষয়ক্ষতির ককটেল বিস্ফোরণ এর অভিযোগে অজ্ঞাতনামা ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

আর নিউমার্কেট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির বাদী হয়ে পুলিশের কাজে বাধা, পুলিশের ওপর আক্রমণ, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর করার অপরাধে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৩০০ জন ব্যবসায়ী ও কর্মচারী এবং ঢাকা কলেজের অজ্ঞাতনামা ৭০০ ছাত্রের বিরুদ্ধে মামলা করেন।

এছাড়া, সংঘর্ষের ঘটনায় নিহত নাহিদের চাচাতো ভাই মোহাম্মদ সাঈদ বাদী হয়ে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত