নিউমার্কেটে সংঘর্ষ: বিএনপি নেতা মকবুল হোসেন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২২, ২০:৪৪আপডেট : ২২ এপ্রিল ২০২২, ২০:৪৮

নিউমার্কেটে ব্যবসায়ী-কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত এক নম্বর আসামি মকবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ এপ্রিল) তাকে ধানমন্ডির বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের পর ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সংঘর্ষে বেআইনি জনতাবদ্ধে পুলিশের সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের উপর আক্রমণ, ইট-পাটকেল নিক্ষেপ করে জখম ও ভাংচুর করার অপরাধে নিউমার্কেট থানার মামলার ১ নম্বর আসামি অ্যাডভোকেট মকবুলকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, শুক্রবার ২২ এপ্রিল বিকালে ধানমন্ডির বাসা থেকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় মকবুলকে। সেখানে জিজ্ঞাসাবাদের পর মামলায় গ্রেফতার দেখানো হয়। তাকে নিউমার্কেট থানায় হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন।

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়। চার মামলায় ১৫৫০ জনকে আসামি করা হয়। পুলিশের দায়ের করা মামলায় যে ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে এক নম্বর আসামি মকবুল হোসেন। তিনি নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি। যে দোকান থেকে সংঘর্ষের সৃষ্টি হয়, সেই দোকানটির মালিক তিনি।

আরও পড়ুন: মধ্যরাতে রণক্ষেত্র রাজধানীর নিউমার্কেট এলাকা

/আরটি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের