নির্দিষ্ট সময়েই ছাড়ছে বেশিরভাগ ট্রেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২২, ১৪:১৬ আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৪:১৬

শুক্রবার (২৯ এপ্রিল) ঈদযাত্রার তৃতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে নির্ধারিত শিডিউল অনুযায়ী ছেড়ে গেছে বেশিরভাগ ট্রেন। সকাল থেকে ২০ জোড়া ট্রেন কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে।  এ সময় প্রতিটি বগিতে ছিল যাত্রী চাপ। বিনা টিকেটে যাত্রীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে নীলসাগর এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস দেড় ঘণ্টা দেরিতে কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে। এছাড়া সব ট্রেন নির্ধারিত সময়ে ছেড়েছে।

আরবি নামে যাত্রী বলেন, নির্ধারিত সময়ের আগেই স্টেশনে এসে অপেক্ষা করেছি। ভেবেছিলাম ট্রেন দেরি হবে হয়তো।  তবে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ছে এটাই বড় স্বস্তির।

নির্দিষ্ট সময়েই ছাড়ছে বেশিরভাগ ট্রেন

আকাশ নামে আরেকজন বলেন, অগ্রিম টিকিট কাটার জন্য ঝামেলা পোহাতে হয়েছে তবে এবার মনে হচ্ছে বাড়ি যেতে দেরি হবে না। এখন পর্যন্ত ট্রেনের শিডিউল ঠিক আছে। এভাবে থাকলে নির্ধারিত সময়ে বাড়ি পৌঁছাবো।

কমলাপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত ম্যানেজার আমিনুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে বিশেষ ৬ জোড়া ট্রেন চলছে। আজ সারাদিনে ১২২টি ট্রেন ঢাকা স্টেশন থেকে আসবে এবং যাবে। যাত্রাপথ অনেক দূর হওয়ায় যাত্রী উঠানামা ও বিরতিতে কিছু সময় অতিরিক্ত ব্যয় হওয়ায় ট্রেন আসতে যেতে দেরি হয়। তবে শিডিউল যেন ঠিক থাকে সে বিষয়ে আমরা কাজ করছি নির্দিষ্ট সময়েই ছাড়ছে বেশিরভাগ ট্রেন

 

ছবি: সাজ্জাদ হোসেন

/আরটি/এমআর/
সম্পর্কিত
পল্লবীতে পার্কিং করা বাসে আগুন
চকবাজারে বহুতল ভবনে আগুন
নাশকতার নেপথ্যে কারা, পুলিশ-প্রশাসনেও নজর গোয়েন্দাদের
সর্বশেষ খবর
প্রকল্প পরিচালক নিয়োগে হচ্ছে নতুন নীতিমালা
প্রকল্প পরিচালক নিয়োগে হচ্ছে নতুন নীতিমালা
আইসিবিসি ২০২৬-এর পর্দা নামল বিশ্বসাহিত্য কেন্দ্রে
আইসিবিসি ২০২৬-এর পর্দা নামল বিশ্বসাহিত্য কেন্দ্রে
সরকারি সম্মানী পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানী পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেফতার ৫
যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেফতার ৫
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড