রবিবার আংশিক সূর্য গ্রহণ, বাংলাদেশে দেখা যাবে না

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ এপ্রিল ২০২২, ১৭:১৭আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৭:১৭

আগামী ১ মে (রবিবার) আংশিক সূর্যগ্রহণ হবে। ওই দিন বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিট ৩০ সেকেন্ডে গ্রহণটি শুরু হয়ে ৪টা ৩৭ মিনিট ৪৮ সেকেন্ডে শেষ হবে। তবে বাংলাদেশে সূর্যগ্রহণটি দেখা যাবে না।

শুক্রবার (২৯ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সময় ওইদিন ২টা ৪১ মিনিট ২৪ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ হবে।

আইএসপিআর আরও জানিয়েছে, অ্যান্টার্কটিকার রস সাগর হতে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ মহাসাগরে আগামী ৩০ এপ্রিল স্থানীয় সময় ভোর ৮টা ৪৩ মিনিট ১৬ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে চিলির আন্তোফাগাস্তা শহর হতে পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একই দিন স্থানীয় সময় বিকাল ৫টা ২৮ মিনিট ১৬ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।

সর্বোচ্চ গ্রহণ ঘটবে অ্যান্টার্কটিকার ড্রেক প্যাসেজ হতে উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে স্থানীয় সময় বিকাল ৩টা ৪৫ মিনিট ২৪ সেকেন্ডে। শুধু এ স্থানেই গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে শূন্য দশমিক ৬৩৯।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম