পুলিশের পিকআপ ভ্যানের ধাক্কায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২২, ১৮:০৮আপডেট : ০৩ মে ২০২২, ১৮:০৮

রাজধানীর চন্দ্রিমা উদ্যান এলাকার লেক রোডে  পুলিশের পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের নাম বেলায়েত হোসেন (৫৫)।

সোমবার (২ মে) রাত সাড়ে ৮টায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতের ছোট ভাই আবু সাঈদ জানান, তার বড় ভাই বেলায়েত হোসেনের রাতে ডিউটি ছিল। সংসদ ভবন এলাকায় গাড়ি থেকে নেমে রাস্তা পারাপারের সময় পুলিশের একটি পিকআপ ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি।

গুরুতর আহত  অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক এসআই  আসিফ ইবনে আমেজ। তিনি বলেন, ‘পরিবারের কোনোও অভিযোগ না থাকায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে বেলায়েতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পেশায় তিনি একজন নিরাপত্তাকর্মী। সংসদ ভবনের পাশেন রাস্তায় বৈদ্যুতিক বাল্ব দেখাশোনা করতেন।

মৃত বেলায়েত লালবাগ ডুরিআঙ্গুল লেনের বাসিন্দা। তিনি এক ছেলে এক মেয়ের জনক।

/এআইবি/আরটি/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের