৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষেধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২২, ২১:০৬আপডেট : ০৬ মে ২০২২, ২১:০৬

দেশের বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে গত ১ মে থেকে পরবর্তী তিন মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত তিন মাস সেখানে সব ধরনের মাছ ধরা, বাজারজাত ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সময়ে পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়ির প্রায় ২৫ হাজার জেলে পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় এক হাজার মেট্রিক টন চাল দেওয়া হবে। প্রতি পরিবার দুই দফায় মাসিক ২০ কেজি হিসেবে মোট ৪০ কেজি করে চাল পাবে।

শুক্রবার (৬ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২ অর্থবছরে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় হ্রদের তীরে বসবাসকারী রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ১০ উপজেলার ২৪ হাজার ৯৫৩টি জেলে পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। মে-জুন মাসের জন্য মাসিক ২০ কেজি হারে দুই মাসে ৪০ কেজি করে পরিবারগুলোর নামে মোট ৯৯৮ দশমিক ১২ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ভিজিএফ সহায়তার আওতায় রাঙামাটির ৮ উপজেলার ২২ হাজার ১৭৭ জেলে পরিবার এবং খাগড়াছড়ির দুই উপজেলার দুই হাজার ৭৭৬ জেলে পরিবার এসব চাল পাবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, জেলা প্রশাসকরা মঞ্জুরিকৃত ভিজিএফ চাল কাপ্তাই হ্রদের মৎস্য আহরণে বিরত থাকা নিবন্ধিত মৎস্যজীবীদের মধ্যে বিতরণ করবেন। মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়নে আগামী ১০ জুনের মধ্যে এসব চাল উত্তোলন ও বিতরণ সম্পন্ন করবেন। একইসঙ্গে নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করবেন।

প্রতিবছর দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের