শিশুকে ‘মারধরে হত্যা’, সৎ বাবা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২২, ০১:৫৬আপডেট : ১৪ মে ২০২২, ০২:০৮

রাজধানীর দক্ষিণখানে তিন বছরের শিশু নামিরা ফারিজকে ‘মারধরে হত্যা’ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন শিশুটির মা। তার অভিযোগের ভিত্তিতেই শিশুটির সৎ বাবা আজাহারুল ইসলামকে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ।

শনিবার (১৪ মে) মরদেহের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন মর্গ সূত্র। 

দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন বলেন, ৬ মাস আগে শিশুটির বাবার সঙ্গে তার মায়ের  বিচ্ছেদ হয়। পরে আজহারুল ইসলামের সঙ্গে শিশুটির মায়ের বিয়ে হয়। তারা একসঙ্গেই থাকতেন। মা-ই পুলিশের কাছে অভিযোগ করেছেন, বিয়ের পর থেকে শিশুটিকে সহ্য করতে পারতো না আজহারুল।

এসআই রেজিয়া আরও জানান, শিশুটির মা বিকেলে বাসায় ফিরে দেখেন, শিশুটির মাথা থেকে রক্ত ঝরছে। পরে তিনি উত্তরার একটি হাসপাতালে নিয়ে যান ও পরে সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার শিশুটিকে মারধর করা হয়েছে বলে জানা গেছে। সে সময় তার মা বাসায় ছিলেন না। পরে শিশুটিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

/এআইবি/আরটি/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম