রাজধানীতে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২২, ১৪:৫৭আপডেট : ১৪ মে ২০২২, ১৪:৫৭

রাজধানীতে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মে) মোহাম্মদপুরের বাবর রোড থেকে তাদের গ্রেফতার করে পুলিশের লালবাগ গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো— এরশাদ উল্লাহ ওরফে বাবুল ও লিটন কুমার দাস।

গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস বলেন, পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে এরশাদ উল্লাহ ও লিটনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কক্সবাজারের টেকনাফ থেকে আনা এসব ইয়াবা রাজধানীতে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল। এই দুই ব্যক্তি কার কাছে ইয়াবা পৌঁছে দিচ্ছিল তা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করছি। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের