রাজধানীতে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে ডিশ লাইনম্যানের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২২, ১৯:৩৪আপডেট : ১৪ মে ২০২২, ১৯:৩৪

রাজধানীর পূর্ব কদমতলীতে ক্যাবল টিভির (ডিশ) সংযোগলাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম হেলাল উদ্দিন (৩০)। তিনি সায়মন স্যাটেলাইটের লাইনম্যান ছিলেন।

শনিবার (১৪ মে) বিকাল সাড়ে ৩টায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতের সহকর্মী মো. জনি মিয়া জানান, বিকালে পূর্ব কদমতলী রায়েরবাগে লাইন মেরামতের জন্য বিদ্যুতের খুঁটিতে ওঠে হেলাল। কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে একটি বাউন্ডারি দেওয়ালের উপর পড়ে সে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় সুফিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে বিকাল ৫টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত হেলাল উদ্দিন ভোলা জেলার তমিজউদ্দিন উপজেলার শ্যাম্বড়া খাসেরহাট গ্রামের আনা মিয়ার ছেলে। পূর্ব কদমতলী রায়েরবাগে একটি মেসে থাকতো সে। তার পরিবার গ্রামে থাকতো। এক ছেলের জনক হেলাল।

/এআইবি/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম