আড়াই মাস আগে ‘অপহৃত’ স্কুলছাত্রীর খোঁজ চায় পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২২, ১২:০৯আপডেট : ১৫ মে ২০২২, ১২:১৮

আড়াইমাস আগে রাজধানীর দক্ষিণখান গার্লস স্কুলের সামনে থেকে ‘অপহরণের শিকার’ ১০ম শ্রেণির ছাত্রী রিয়া আক্তারকে (১৫) উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবারা। রবিবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে মেয়েকে ফিরে পাওয়ার দাবি করেন বাবা সফিকুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘প্রতিদিনের মতো গত ২৮ ফেব্রুয়ারি সকালে আমার মেয়ে স্কুলে যায়। কিন্তু স্কুল শেষ হওয়ার অনেক পরেও বাসায় না ফেরায় খোঁজখবর নিতে শুরু করি। পরে জানতে পারি কয়েকজন দুর্বৃত্ত আমার মেয়েকে স্কুলের সামনে থেকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে।

তিনি বলেন, 'এ ঘটনায় পরদিন ১ মার্চ দক্ষিণখান থানায় একটি মামলা করি। কিন্তু এতদিনেও আমার মেয়ের কোনও সন্ধান পাইনি। থানা পুলিশও আমার মেয়ে সম্পর্কে কোনও তথ্য দিতে পারেনি বা উদ্ধার করতে পারেনি।'

তিনি অভিযোগ করেন, ‘কাজী দুলালের ছেলে মো. সুজন মিয়া নামের স্থানীয় এক ভাড়াটিয়া বেশ কিছু দিন ধরে আমার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। আমার মেয়ে তার প্রেম নিবেদন গ্রহণ না করলে অপহরণ করবে বলেও হুমকি দিয়ে আসছিল। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারি, সুজন মিয়া সন্ত্রাসীদের নিয়ে আমার মেয়েকে স্কুলের সামনে থেকে জোর করে অপহরণ করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। সুজন মিয়ার মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। যে বাসায় সুজন ভাড়া থাকে ওই ঘটনার পর থেকে সুজনও বাসায় ফেরেনি। সুজনের তিনটি সন্তানসহ স্ত্রী রয়েছে।'

সংবাদ সম্মেলনে মেয়েকে উদ্ধারের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার। এছাড়া এই অপহরণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
রামিসা হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক