করোনা টেস্টের নামে বিদেশগামী যাত্রীদের সঙ্গে প্রতারণা, গ্রেফতার ৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২২, ১৭:৪৬আপডেট : ১৫ মে ২০২২, ১৭:৪৬

নিজেদের ডাক্তার, নার্স ও হাসপাতালের স্টাফ পরিচয় দিয়ে বিদেশগামী যাত্রীদের করোনা টেস্টের নামে প্রতারণার অভিযোগে রাজধানীর বনানী থেকে ৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

রবিবার (১৫ মে) রাজধানীর বনানী ও মহাখালীর হাসপাতালগুলোর সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

গ্রেফতারকৃতরা হলো— জসীমউদ্দীন (২৮), তারিকুল ইসলাম (২৬), আলমগীর হোসেন (২০), রিপন মিয়া (২৮), আরিফুল ইসলাম (২০), আহমেদ হোসেন শাহাদাত (১৮), শামীম হোসেন (৩০)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় করোনা টেস্টের পজিটিভ ও নেগেটিভ সার্টিফিকেট, বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার কাজে ব্যবহৃত দুটি সিম, তিনটি প্রবাসীদের মোবাইল নাম্বার সংবলিত টোকেন।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। বিদেশগামী যাত্রীদের কাছে নিজেদের ডাক্তার, নার্স ও হাসপাতালের স্টাফ পরিচয় দিয়ে প্রথমে বিশ্বস্ততা তৈরি করত। এই চক্রের সদস্যরা এখন পর্যন্ত লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বিভিন্ন লোকজনের কাছ থেকে। টাকা নিয়ে ভুয়া করোনা সার্টিফিকেট দিত আবার কখনো ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রেখে লোকজনের সঙ্গে প্রতারিত করত। করোনা টেস্টের নামে বিদেশগামী যাত্রীদের সঙ্গে প্রতারণা, গ্রেফতার ৭

/আরটি/এমএস/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী