২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২২, ১৮:৩৯আপডেট : ১৫ মে ২০২২, ১৮:৪০

টানা বৃষ্টির কারণে দেশের ৩টি নদীর তিন পয়েন্টের পানি এখন বিপৎসীমার উপরে উঠেছে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীগুলোর পানি কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এছাড়া আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদীর পানি বাড়তে থাকবে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানায়।

কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, অপরদিকে ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলের ধরলা ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের আসাম, মেঘালয় ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ প্রদেশের কতিপয় স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং প্রধান নদীগুলোর (সুরমা, কুশিয়ারা, ভোগাই-কংস, ধনু-বাউলাই, মনু, খোয়াই) পানি কয়েকটি পয়েন্টে সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

কেন্দ্র জানায়, সারিগোয়াইন নদীর সারিঘা পয়েন্টের পানি এখন বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টের পানি ৯৬ সেন্টিমিটার এবং সুরমা নদীর কানাইঘাট পয়েন্টের পানি ১২২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে৷

এদিকে কেন্দ্রর ১০ দিনের পূর্বাভাসে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল থেকে তারপর কমতে পারে। আপাতত আগামী ১০ দিনে ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা নেই। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। আপাতত গঙ্গা নদীর অববাহিকায় আগামী ১০ দিনে বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই। এছাড়া ঢাকার চারপাশের নদীগুলোর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। ঢাকার চারপাশের নদীগুলোর অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী